সর্বশেষ

সড়ক দুর্ঘটনা

মেহেরপুরে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মেহেরপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সড়ক দুর্ঘটনা রোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের চাকা ফেটে চালকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বালুবাহী একটি ট্রাক্টরের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে আবুল আক্তার (৪৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দেবীনগর ইউনিয়নের হড়মা ঘাট এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে।

নওগাঁয় ট্রাক ও সিএনজির সংঘর্ষে প্রকৌশলী নিহত, মেয়ে আশঙ্কাজনক

নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাঁপানিয়া বাজার এলাকায় ড্রাম ট্রাক ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী রাশেদুজ্জামান নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতের সাত বছরের মেয়ে গুরুতর আহত হয়ে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

নেত্রকোণায় নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নেত্রকোণা সদর উপজেলায় এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় ফারুক আহমেদ পারুল ভুঁইয়া (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকালে নেত্রকোণা-কেন্দুয়া সড়কের মদনপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল রাস্তার পাশের দেয়ালে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক আহমেদ কেন্দুয়া পৌরসভার চন্দ্রগাতী গ্রামের বাসিন্দা ছিলেন।

তায়েফে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় চালকসহ চার বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩

ময়মনসিংহের সদর উপজেলায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এই ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন যাত্রী। বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।